সর্বশেষ

সারাদেশ

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, সারাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১ জুলাই, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে এবং সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
স্যাটেলাইটের মাধ্যমে দেখা যাচ্ছে- দেশে ভারী বৃষ্টির আশংকা

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, লঘুচাপটি সৃষ্টি হলে তা মৌসুমি বায়ুকে আরও সক্রিয় করে তুলবে। বর্তমানে দেশের কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, তবে লঘুচাপের প্রভাবে তা সারাদেশে বিস্তৃত হয়ে ভারী বৃষ্টিতে রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন