সর্বশেষ

সারাদেশ

কচুরিপানার মধ্যে সাড়ে তিন ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হয়নি চোরের

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বুধবার, ১ জুলাই, ২০২৬ ৮:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের গৌরনদী উপজেলায় একটি দোকানে চুরি করে পালানোর সময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে খালের কচুরিপানার মধ্যে প্রায় সাড়ে তিন ঘণ্টা লুকিয়ে থেকেও শেষ পর্যন্ত ধরা পড়েছে এক চোর।
সুজন হাওলাদার

ঘটনাটি ঘটে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামে। স্থানীয় বাসিন্দা ইউনুস হাওলাদারের দোকানে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে টিনের বেড়া কেটে ঢুকে চুরির চেষ্টা করে এক ব্যক্তি। এ সময় দোকানের আশপাশে থাকা লোকজন বিষয়টি টের পেয়ে ডাক-চিৎকার শুরু করলে পুরো এলাকা সতর্ক হয়ে ওঠে।

ধাওয়া খেয়ে পালাতে গিয়ে অভিযুক্ত ব্যক্তি পাশের একটি খালে ঝাঁপ দেয় এবং কচুরিপানার মধ্যে লুকিয়ে থাকে। এরপর স্থানীয়রা সারা রাত ধরে তল্লাশি চালিয়ে বুধবার (১ জুলাই) ভোর সাড়ে ছয়টার দিকে তাকে কচুরিপানার ভেতর নাক বের করা অবস্থায় দেখতে পেয়ে আটক করে।

আটক ব্যক্তির নাম সুজন হাওলাদার (৩২)। তিনি পাশ্ববর্তী হাপানিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে বলে জানা গেছে। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় ইউপি সদস্য ও পরিবারের জিম্মায় চিকিৎসার জন্য দেওয়া হয়।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি জানান, এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন