সর্বশেষ

সারাদেশ

সদরপুরে গলায় ফাঁস দিয়ে কিশোরীর মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৪:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সদরপুর উপজেলায় নাছরিন আক্তার (১৩) নামে এক কিশোরীর গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার ভাষানচর ইউনিয়নের ছমির হাজীর কান্দী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছমির হাজীর কান্দী গ্রামে গলায় ফাঁস দিয়ে নাছরিন আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

নিহত নাছরিন ওই গ্রামের মো. বুলু মুন্সি ও মোছা. নাজমা আক্তারের মেয়ে।

স্থানীয়দের ভাষ্য, নাছরিন ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছিল। ঘটনার দিন দুপুরে খাবার না খেয়ে নিজ কক্ষে বিশ্রামের জন্য যায় এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাঁরা টিনের দোচালা ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় নাছরিনকে ঝুলতে দেখেন।

পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে সদরপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন