সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় জাপান ফুটবল দলের সমর্থকদের শোভাযাত্রা, অংশ নিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৪:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাপান ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়ে কুষ্টিয়া শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মোটর শোভাযাত্রা করেছেন সমর্থকেরা। এতে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আকরাম হোসেন এবং জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় নিলুফা ইয়াসমিন নীলা অংশ নেন।

কুষ্টিয়ায় জাপান ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি থানা মোড়, পৌরসভা মোড় ঘুরে গোসালা সড়কের সামনে গিয়ে শেষ হয়।

কুষ্টিয়া জাপান সমর্থক গোষ্ঠীর আয়োজিত এ কর্মসূচিতে জাপান ফুটবল দলের জার্সি বিতরণ করা হয়। শোভাযাত্রায় শতাধিক নারী, পুরুষ ও শিশু অংশ নেন। এ সময় ব্যান্ড পার্টির পরিবেশনা এবং ছোট ট্রাকে স্থাপিত সাউন্ড সিস্টেমে জাপান ফুটবল দলের সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আকরাম হোসেন এবং জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় নিলুফা ইয়াসমিন নীলা, যাঁরা দুজনই কুষ্টিয়ার বাসিন্দা।

অনুষ্ঠানের উদ্যোক্তা ও আয়োজক চিকিৎসক এস এম মুসতানজিদ বলেন, জাপান বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দল। তিনি আশা প্রকাশ করেন, জাপান শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেলবে এবং শেষ ষোলোতে জায়গা করে নেবে।

জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় নিলুফা ইয়াসমিন নীলা বলেন, তিনি ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক হলেও আয়োজকদের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নিয়েছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে বিশ্বকাপের আসরে বাংলাদেশের অংশগ্রহণ এবং জাতীয় পতাকা ওড়ানোর স্বপ্নের কথাও তুলে ধরেন।

জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আকরাম হোসেন বলেন, খেলায় হার-জিত থাকবেই। তবে তিনি প্রত্যাশা করেন, দর্শকেরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচ দেখতে পারবেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন