সর্বশেষ

সারাদেশ

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার 

কায়সার প্লাবন, গাইবান্ধা
কায়সার প্লাবন, গাইবান্ধা

সোমবার, ২৯ জুন, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় অভিযান চালিয়ে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি আহসান হাবিব (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধান আসামি

র‌্যাব-১৩ জানিয়েছে, রোববার গাইবান্ধার সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রামে অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় অপহৃত স্কুলছাত্রীকেও। পরে দুজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে একই এলাকার আহসান হাবিব তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। কিশোরী প্রস্তাব প্রত্যাখ্যান করলে বিষয়টি তার পরিবার জানতে পারে এবং অভিযুক্তের পরিবারকে অবহিত করে।

পরবর্তীতে অভিযুক্তের পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও বিভিন্ন অভিযোগের কারণে কিশোরীর পরিবার তা প্রত্যাখ্যান করে। এরপর গত ৩১ মার্চ ২০২৬ সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার রামনাথের ভিটা মণ্ডলপাড়ায় চাচার বাড়ি থেকে বাইরে বের হলে কিশোরীকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

ঘটনার পর গত ১১ এপ্রিল ভুক্তভোগীর মা গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন।

মামলার পর র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, অপহরণ, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন