সর্বশেষ

সারাদেশ

বরিশালে এসির ভেতর থেকে চারটি কালনাগিনী সাপ উদ্ধার

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

রবিবার, ২৮ জুন, ২০২৬ ৮:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামে একটি বাড়ির বেডরুমের এসি (এয়ার কন্ডিশনার) ইউনিট থেকে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করে নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
সাপ উদ্ধার

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, গত শুক্রবার রাতে ওই বাড়ির মালিক জীবুল হক সেন্টু বেডরুমের এসির নিচের অংশে একটি সাপের লেজ দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত পরিবারের সদস্যদের সতর্ক করেন এবং ওই কক্ষে প্রবেশ বন্ধ রাখেন।

পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে বনবিভাগের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। এরপর বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ‘এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র সদস্যরা শনিবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

দীর্ঘ সময়ের চেষ্টায় এসির ইনডোর ইউনিট থেকে চারটি কালনাগিনী সাপ জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তবে এসির আউটডোর ইউনিটে আরও একটি সাপ থাকতে পারে বলে ধারণা করা হলেও সেটি ধরা যায়নি।

সংগঠনটির পরিচালক জানান, এসির ভেতরের উষ্ণ ও নিরাপদ পরিবেশের কারণে সাপগুলো সেখানে আশ্রয় নিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা সাপগুলো পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় এবং রবিবার সকালে নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

এর আগে চলতি মাসেই বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় ও একটি বেসরকারি ক্লিনিক থেকেও কালনাগিনী সাপ উদ্ধারের ঘটনা ঘটে, যা এলাকায় নতুন করে আতঙ্ক ও আলোচনা সৃষ্টি করেছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন