সর্বশেষ

জাতীয়

চীনে ‘ইন্টারন্যাশনাল মিডিয়া ট্যুর’: নজর কাড়ল হাইনানের অভাবনীয় উন্নয়ন

চীন প্রতিনিধি
চীন প্রতিনিধি

রবিবার, ২৮ জুন, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চীনের দক্ষিণ উপকূলীয় দ্বীপ হাইনানের অনন্য অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন বিশ্বের দরবারে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ‘ইন্টারন্যাশনাল মিডিয়া ট্যুর’। বাংলাদেশসহ ১২টি দেশের প্রতিনিধিদল এই সফরে অংশ নিয়ে মুক্ত বাণিজ্য বন্দর, উন্নত শিক্ষা ও পরিবেশবান্ধব প্রযুক্তির এক নতুন চীনকে প্রত্যক্ষ করেছে।

চীনের দক্ষিণাঞ্চলের নয়নকাড়া দ্বীপ প্রদেশ হাইনানের লিশুই কাউন্টিতে সম্প্রতি 'হোয়াই চীন: ওয়াকিং লিংশুই' শীর্ষক ছয় দিনব্যাপী এই সফর অনুষ্ঠিত হয়।

গত ২১ থেকে ২৬ জুন অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে বিশ্বের ১২টি দেশের সম্পাদক, সাংবাদিক, আন্তর্জাতিক যোগাযোগ বিশেষজ্ঞ এবং ডিজিটাল মিডিয়া প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকেও একটি প্রতিনিধিদল এতে অংশ নেয়।

হাইনানকে শুধু একটি পর্যটন এলাকা হিসেবে ভাবা হলেও, বর্তমানে এটি চীনের উচ্চমানের অর্থনৈতিক সংস্কার ও উন্মুক্তকরণের অন্যতম প্রধান পরীক্ষাগার। সফরকারী প্রতিনিধিদলটি এই অঞ্চলের পরিবেশ সংরক্ষণ, গ্রামীণ পুনরুজ্জীবন, আন্তর্জাতিক শিক্ষা সুবিধা এবং ডিজিটাল চলচ্চিত্র শিল্পসহ সামগ্রিক অগ্রগতির বাস্তব চিত্র সরেজমিনে ঘুরে দেখেন।

আয়োজক প্রতিষ্ঠান হাইনান প্রাদেশিক আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় কেন্দ্র জানায়, এই সফরের লক্ষ্য ছিল বিশ্ববাসীর কাছে হাইনানের প্রকৃত অর্থনৈতিক সম্ভাবনা ও পরিবেশবান্ধব আধুনিকায়নের গল্প তুলে ধরা। বিশেষ করে লিংশুই অঞ্চলের সমুদ্র, পাহাড়, বন এবং আদিবাসী সংস্কৃতির অনন্য সমন্বয় আগত প্রতিনিধিদের দারুণভাবে মুগ্ধ করেছে।

পরিদর্শনকালে অংশগ্রহণকারীরা লি'আন আন্তর্জাতিক শিক্ষা উদ্ভাবন পরীক্ষামূলক অঞ্চল, নানওয়ান মাঙ্কি আইল্যান্ড এবং শুয়াং ফানশি মেরিন স্পোর্টস সেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। সফর শেষে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা মন্তব্য করেন, হাইনানের পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর উন্নয়ন মডেল উন্নয়নশীল দেশগুলোর জন্য দারুণ শিক্ষণীয় হতে পারে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন