সর্বশেষ

সারাদেশ

পাবনায় বালু উত্তোলনের প্রতিবাদ করায় যুবককে গুলি করে হত্যা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা সদর উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় মঞ্জু শেখ (৩৭) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে ভাঁড়ারা ইউনিয়নের জোতকাকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত মঞ্জু শেখ চরতাপুর ইউনিয়নের আড়িয়া গোহাইলবাড়ি এলাকার মৃত দারোগ আলী শেখের ছেলে। তার চাচা ও সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ শেখ জানান, জোতকাকুরিয়া এলাকায় পদ্মা নদী থেকে বেশ কয়েক দিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদী তীরবর্তী গ্রামবাসীদের ফসলি জমি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছিল।

তিনি আরও জানান, শুক্রবার দুপুরে পুনরায় বালু উত্তোলনের সময় স্থানীয় গ্রামবাসীরা জড়ো হয়ে এর প্রতিবাদ জানান। এ সময় বালু উত্তোলনকারীরা ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মঞ্জু শেখের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত গ্রামবাসী ঘটনাস্থল থেকে ধাওয়া দিয়ে অভিযুক্তদের মধ্যে দুইজনকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। স্থানীয়দের মারধরের শিকার দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন