শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরার শ্রীপুর উপজেলায় উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে রাস্তার দুই ধারে খেজুর ও হরহড় গাছের বীজ বপন করা হয়।
অনুষ্ঠানটি শ্রীপুর উপজেলার হরিন্দী ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে সড়কের দুই পাশে বৃক্ষরোপণের মাধ্যমে সম্পন্ন হয়। উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সাবেক বিট কর্মকর্তা মো. হাফিজুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ মুকুল স্মৃতি সংঘের সভাপতি সৈয়দ জাহিদ সাজ্জাদ রিপন, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক সেলিম মোল্যা, প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী আফতাব হোসেন, সমাজসেবক কাজী আব্দুল আওয়াল সবুর, মাদ্রাসার সহ-সুপার মো. ইনছান আলী, সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মিরান্নাহার ও প্রচার সম্পাদক রেজওয়ান বিশ্বাসসহ অনেকে।
সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ জানান, প্রতিবছরের মতো এবারও উপজেলার বিভিন্ন ফাঁকা রাস্তা ও জনপথে বনজ ও ফলজ গাছের বীজ বপনের মাধ্যমে সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
১১৪ বার পড়া হয়েছে