জীববৈচিত্র্য
বিশ্ব বাঘ দিবস আজ
আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। এবারের প্রতিপাদ্য ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে বাঘের সংখ্যা ধীরে ধীরে বাড়লেও আবাসস্থল সংকুচিত হওয়া, হরিণ শিকার, চোরা শিকার, জলবায়ু পরিবর্তন ও মানুষের অনুপ্রবেশের মতো নানা কারণে এখনো হুমকির মুখে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার। বিশেষজ্ঞরা বলছেন, বাঘ সংরক্ষণে দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ ছাড়া এই ইতিবাচক ধারা ধরে রাখা কঠিন হবে।
ময়মনসিংহে কমছে পাখির সংখ্যা, হুমকির মুখে জীববৈচিত্র্য
ময়মনসিংহের আকাশে আর দেখা মিলে না শেষ বিকেলে পাখির দলবদ্ধ উড়ান। ডালে ডালে শোনা যায় না ময়না ও টিয়ার ডাক, খুনসুটিও নেই চড়ই, বুলবুলি কিংবা বক-মাছরাঙার। গাছেও নেই তাদের বাসা। শহরে দিন দিন কমছে বিভিন্ন প্রজাতির পাখির সংখ্যা।
বান্দরবানে জীববৈচিত্র্য রক্ষায় গণমাধ্যমের অংশগ্রহণ বাড়াতে পরামর্শ সভা
বান্দরবানে জীববৈচিত্র্য সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করতে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।