সর্বশেষ

সারাদেশ

রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ, রাজপথে আওয়ামী লীগকে প্রতিহতের হুঁশিয়ারি

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাঙামাটিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বুধবার বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। কেন্দ্রীয় ও স্থানীয় যুবদল নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নিয়ে দেশের অগ্রগতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এতে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জিয়া উদ্দিন জিয়া।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান, ফেরদৌস মুন্না এবং রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম।

সভায় বক্তারা অভিযোগ করেন, গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিগত দিনে পরাজিত অপশক্তিরা নানামুখী অপপ্রচারে লিপ্ত রয়েছে। দেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্রকারীরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে তারা হুশিয়ারি দেন।

যুবদল নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের উন্নয়নমুখী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণের মতো জনকল্যাণমূলক উদ্যোগগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। দেশের এই স্থিতিশীল মুহূর্তে ফ্যাসিস্ট শক্তিগুলো সরকার উৎখাতের অপচেষ্টা চালাচ্ছে যা সফল হতে দেওয়া যাবে না।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুবদলের একজন কর্মী বেঁচে থাকতে পরাজিত কোনো শক্তিকে আর রাজপথে ফিরে আসতে দেওয়া হবে না। যেকোনো ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র রুখে দিতে যুবদল সর্বদা প্রস্তুত রয়েছে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন