সর্বশেষ

জাতীয়

শিক্ষা থেকে সক্ষমতা এবং স্বপ্ন থেকে সফল হতেই চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের জন্য ‘ক্যাম্পাস টু কর্পোরেট’

ফারূক মাহমূদ
ফারূক মাহমূদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের দক্ষতা, আত্মবিশ্বাস ও কর্মমুখী নেতৃত্বের সক্ষমতা বাড়াতে ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ শিরোনামে দিনব্যাপী ক্যারিয়ার কর্মশালার আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা সমিতি, ঢাকা।

ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের সম্ভাবনাকে দক্ষতা, আত্মবিশ্বাস ও কর্মমুখী নেতৃত্বে রূপান্তরের প্রত্যয়ে ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ শিরোনামে দিনব্যাপী ক্যারিয়ার বিষয়ক কর্মশালার আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা সমিতি, ঢাকা।

আগামী ১০ অক্টোবর ২০২৬, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই কর্মশালা।

কর্মশালার প্রস্তুতি উপলক্ষ্যে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ সুমন আলী, সাধারণ সম্পাদক মোঃ সিয়াম আলীসহ এই শাখার কার্যনির্বাহী পর্ষদের সদস্যগণ।

এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমিতির প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক রাজিব আহমেদ, সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক এবং নির্বাহী সদস্য মোহাঃ শামসুল আলম জিন্নাহ্, তথ্য ও প্রচার সম্পাদক ফরিদুল হক রতন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক ফারূক মাহমূদ।

সকলের প্রত্যাশা, এই কর্মশালা শিক্ষার্থীদের কেবলমাত্র চাকরিপ্রার্থী নয়। বরং দক্ষ পেশাজীবী, দূরদর্শী উদ্যোক্তা ও দেশগঠনে সক্ষম নাগরিক হিসেবে গড়ে ওঠার পথে একটি অর্থবহ ভিত্তি নির্মাণ করবে।

বিশেষ দ্রষ্টব্য : কর্মশালা আয়োজনে চুয়াডাঙ্গা জেলা সমিতি এবং এটি বাস্তবায়নে কাজ করছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতি।

নিবন্ধন করতে যোগাযোগ করুন-

ফরিদুল হক রতন
+880 1715-024324.

মোহাম্মদ আলী চঞ্চল
+880 1710-068622.

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০