সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে হত্যা, অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ২৪ জুন, ২০২৬ ৫:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে সন্ত্রাসবিরোধী অভিযানে হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ একাধিক মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার জিএসতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

ইলিয়াস ভূইয়া (৩৭) গ্রেপ্তার

মুন্সীগঞ্জ জেলায় চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল সদর উপজেলার জিএসতলা এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় স্থানীয় একটি মুদি দোকানের সামনে থেকে ইলিয়াস ভূইয়া (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সীগঞ্জ জেলার সোলাইচর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ইলিয়াস ভূইয়ার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ মোট ১৪টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন