গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
বুধবার, ২৪ জুন, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম। গ্রেপ্তারের একদিন পর বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তারের একদিন পর মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে একটি মামলায় তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার পর থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, বুধবার সকালে নুরুল আলমের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুরুল আলমের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
১১৮ বার পড়া হয়েছে