সর্বশেষ

জাতীয়

তাজিয়া মিছিল: আজ সন্ধ্যা থেকে বিভিন্ন সড়কে বিশেষ ট্রাফিক নির্দেশনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৪ জুন, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ। ২৪, ২৫ ও ২৬ জুন নির্ধারিত সময়গুলোতে পুরান ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত ও সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, আজ বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ আনুমানিক রাত সাড়ে ১০টা পর্যন্ত হোসেনি দালান ইমামবাড়া, বকশীবাজার, চকবাজার, নাজিমুদ্দিন রোড, চাঁনখারপুল ও নিমতলী এলাকার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ২টা থেকে আনুমানিক ভোর ৪টা পর্যন্ত দ্বিতীয় দফার তাজিয়া মিছিলকে কেন্দ্র করে হোসেনি দালান, নাজিমুদ্দিন রোড, জেল রোড, হাজী সেলিম টাওয়ার সড়ক, চকবাজার ও বকশীবাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যকর থাকবে।

সবচেয়ে বড় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে। এ সময় হোসেনি দালান থেকে শুরু হয়ে বকশীবাজার, আলিয়া মাদ্রাসা মোড়, লালবাগ, আজিমপুর, নিউমার্কেট, ঢাকা কলেজ, সাইন্স ল্যাব, ধানমন্ডি এবং সাত মসজিদ রোড হয়ে ঝিগাতলা ধানমন্ডি লেকের কারবালা প্রান্ত পর্যন্ত মিছিল অগ্রসর হবে। মিছিল শেষ না হওয়া পর্যন্ত, আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

ট্রাফিক-লালবাগ বিভাগ নগরবাসী ও মোটরযান চালকদের নির্ধারিত সময়গুলোতে বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে, যাতে তাজিয়া মিছিল নির্বিঘ্নে সম্পন্ন করা যায় এবং জনদুর্ভোগ কমানো সম্ভব হয়।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন