সর্বশেষ

সারাদেশ

নওগাঁ সীমান্তে বিএসএফের ‘পুশ ইন’ চেষ্টা ব্যর্থ, নো ম্যান্স ল্যান্ডে ৯ জন

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বুধবার, ২৪ জুন, ২০২৬ ৭:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দ্রুত হস্তক্ষেপে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্যরেখা বা নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন।
বিজিবির সতর্কতায় ‘পুশ ইন’ চেষ্টা ব্যর্থ

বুধবার (২৪ জুন) ভোর ৪টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত চৌকি (বিওপি) এলাকার সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে এ ঘটনা ঘটে। নওগাঁ-১৬ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ওই সময় ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ৯ জনকে বাংলাদেশের ভেতরে পাঠানোর চেষ্টা করে।

ঘটনার খবর পেয়ে দ্রুত সাপাহার আদাতলা বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। ফলে তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি এবং বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে স্থানীয়দের সহায়তায় সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, অনুপ্রবেশ ঠেকাতে টহল বৃদ্ধি করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না এবং ওই ৯ জনকে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ চলমান রয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন