সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় চিকিৎসকসহ ২ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বুধবার, ২৪ জুন, ২০২৬ ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়া জেলা স্বাচিপের সভাপতি এবং “গরিবের ডাক্তার” হিসেবে পরিচিত ডা. সামির হোসেন মিশুকে হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া সদর থানা

বগুড়া জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি এবং বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতির দায়িত্বে থাকা ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বগুড়া সদর উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া সদর থানায় দায়ের করা হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়ভাবে ডা. সামির হোসেন মিশু “গরিবের ডাক্তার” এবং “মধ্যরাতের ডাক্তার” নামে পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বগুড়া শহরের সাতমাথা এলাকায় গভীর রাতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে পরিচিতি পান।

মানবিক চিকিৎসাসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ‘জেলা প্রশাসন জনসেবা পদক-২০১৮’ এবং ‘পুন্ড্র পদক’ লাভ করেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন