সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ২১ জুন, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী চলমান সকল উন্নয়নমূলক প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়া জনগণের ভোগান্তি কমাতে আন্তঃদপ্তর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সমন্বয় কমিটির সভা

রবিবার (২১ জুন) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং চলমান প্রকল্পসমূহের বর্তমান বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পূর্ববর্তী সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন সরকারি দপ্তর কর্তৃক গৃহীত পদক্ষেপ ও কাজের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

সমন্বয় কমিটির সভা

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী তাঁর বক্তব্যে চলমান প্রকল্পগুলোর গতি বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দেন। তিনি বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করতে হবে। কাজের গুণগত মান বজায় রেখে জনকল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

সভায় জেলা সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধানগণ এতে অংশ নেন।

সভায় বক্তারা সরকারি সেবার মান বাড়াতে এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সব বিভাগের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন