সর্বশেষ

সারাদেশ

মহিপুরে মাদকবিরোধী অভিযান: ৫ গ্রাম গাঁজাসহ আটক ৪ জনের কারাদণ্ড

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

রবিবার, ২১ জুন, ২০২৬ ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা

শনিবার মহিপুর থানা পুলিশের সহায়তায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক। মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামসহ পুলিশের একটি দল এ সময় উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় পৃথক চারটি মামলায় চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে অনন্তপাড়া গ্রামের আতিকুর রহমান ও নয়াকাটা গ্রামের সোহেল রানাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও ৭ দিনের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

অপর দুই সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন চর ধুলাসার গ্রামের আবু বক্কর সিদ্দিক ও অনন্তপাড়া গ্রামের মো. মনির খলিফা। আদালত তাদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন। জরিমানা দিতে ব্যর্থ হলে তাদেরও অতিরিক্ত ৭ দিনের কারাভোগ করতে হবে। সাজা প্রদানের পর রবিবার তাদের পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান অত্যন্ত কঠোর। এলাকায় মাদক নির্মূল করতে পুলিশের এই জিরো টলারেন্স নীতি এবং নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০