সর্বশেষ

সারাদেশ

নানিয়াচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

শনিবার, ২০ জুন, ২০২৬ ৮:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটির নানিয়াচর উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামের এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শতাব্দী চাকমা

রাঙামাটির নানিয়াচর উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রধান শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শতাব্দী চাকমা (৫০) উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসা থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন শতাব্দী চাকমা। পথে নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি।

অপেক্ষার সময় রাস্তার পাশে থাকা একটি গাছ থেকে কাঁচা বাঁশের সাহায্যে জাম পাড়ার চেষ্টা করেন। এ সময় বাঁশটি অসাবধানতাবশত গাছের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে যায়। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আহত হন।

পরে স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা তাঁকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, শতাব্দী চাকমাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর হাতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার হালকা পোড়া দাগ ছিল।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন