সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর মাদকবিরোধী লিফলেট বিতরণ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ২০ জুন, ২০২৬ ২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (১৯ জুন) জুমার নামাজ শেষে সদর উপজেলার নামোশংকরবাটি কাটাবাগান জামে মসজিদ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ডিএনসির কর্মকর্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তাঁরা বলেন, মাদকের বিস্তার রোধে পারিবারিক ও সামাজিক সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারাও মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন