সর্বশেষ

সারাদেশ

মোংলা ইপিজেডে দুর্ঘটনায় আহত শ্রমিকের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৯:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলা ইপিজেডের একটি কারখানায় কর্মরত এক শ্রমিকের হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় উন্নত চিকিৎসা ও যথাযথ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা ও স্বজনরা।

মোংলা ইপিজেডের গুয়াংজু হুয়া ফাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিডি কোম্পানির শ্রমিক মোঃ গোলাম রসুল কর্মরত অবস্থায় মেশিন দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে।

শুক্রবার (১৯ জুন) সকালে নর্থ চাঁদপাই বাজার এলাকায় স্থানীয় গ্রামবাসী ও গোলাম রসুলের স্বজনরা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা আহত শ্রমিকের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং কারখানা কর্তৃপক্ষের অবহেলার তদন্তের দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি মোঃ নূর আলম শেখ। এতে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা শেখ রুস্তম আলী, আবু হানিফ শেখ, নাগরিক নেতা নাজমুল হক, আসাদুজ্জামান টিটো, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, আরাফাত হোসেন দূর্জয় এবং পরিবেশকর্মী মেহেদী হাসানসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, দুর্ঘটনার পরপরই যথাযথ চিকিৎসা না দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়। তারা বলেন, শ্রমিক সংকটের কারণে কারখানায় অতিরিক্ত কাজের চাপ থাকে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, আহত শ্রমিক গোলাম রসুল এখন আজীবনের জন্য কর্মক্ষমতা হারানোর ঝুঁকিতে রয়েছেন। তাই তার উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণ ও পরিবারের দায়িত্ব গ্রহণের জন্য কোম্পানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন