সর্বশেষ

সারাদেশ

এইচএসসি পরীক্ষায় মুন্সীগঞ্জে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা

মুন্সীগঞ্জে আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহমেদ, সিভিল সার্জনের প্রতিনিধি, জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধিসহ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) সভায় যুক্ত হন।

প্রস্তুতিমূলক সভা


সভায় মুন্সীগঞ্জ সদরসহ জেলার বিভিন্ন উপজেলার এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং পরীক্ষা চলাকালে সব ধরনের অনিয়ম ও নকল প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন