সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে স্টার্ট-আপ, বিজ্ঞান ও উদ্ভাবন শোকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

রবিবার, ১৪ জুন, ২০২৬ ১১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড় জেলায় পর্যায়ে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ

আজ রোববার (১৪ জুন) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইম কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা এবং জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম মো: আফতাবুর রহমান হেলালী।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা স্টার্ট-আপ আইডিয়া, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী চিন্তাধারা উপস্থাপন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এ এস এম মাজেদ উর রহমান।

শেষে জেলা পর্যায়ে নির্বাচিত ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে জেলা প্রশাসক বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন