পঞ্চগড়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শনিবার, ১৩ জুন, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড় জেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরে জেলায় মোট ২ লাখ ৪০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধি করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
স্থানীয় প্রশাসনের এ উদ্যোগকে পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতে সবুজ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
১৩১ বার পড়া হয়েছে