সারাদেশ
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে এক কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়।
পাবনার চাটমোহরে ডিবি পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
শনিবার, ১৩ জুন, ২০২৬ ২:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে এক কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন চাটমোহর উপজেলার সমাজ দক্ষিণপাড়ার মৃত মনছের আলীর ছেলে হযরত আলী (৬০) এবং একই উপজেলার সমাজ করতকান্দী গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (২৮)।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৬টার দিকে চাটমোহর উপজেলার নিমাইচরা ইউনিয়নের সমাজ বাজারের দুটি পৃথক স্থানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ওই দুইজনকে আটক করা হয়।
পরে হযরত আলীর কাছ থেকে ১ কেজি এবং সাজেদুল ইসলামের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মোট ২১ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৩২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর