সর্বশেষ

সারাদেশ

পাবনায় রিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিকাণ্ড, ৩ জনের মৃত্যু

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বুধবার, ১০ জুন, ২০২৬ ২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনা সদর উপজেলায় ৯ম শ্রেণীর শিক্ষার্থী রিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আসামিদের বাড়িতে সংঘটিত অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে এ ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। এর আগে সোমবার (৮ জুন) একই হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, নতুন পাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার ইউসুফের ছেলে সাপু।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন সকালে পাবনা সদর উপজেলার ভাড়ারায় পদ্মা নদীর তীরে বস্তাবন্দি অবস্থায় ৯ম শ্রেণীর শিক্ষার্থী রিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রিয়ার চাচাতো ভাইসহ তিনজনকে আটক করে।

পরবর্তীতে ৪ জুন রিয়ার দাফন সম্পন্ন হয়। দাফনের পর ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।

অগ্নিকাণ্ডের সময় বাড়ির ভেতরে থাকা এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আশপাশে থাকা কয়েকজন দগ্ধ হন। দগ্ধদের স্থানীয়রা উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন। আহতদের সবাই প্রতিবেশী ও ঘটনাস্থলে উপস্থিত উৎসুক জনতা ছিলেন।

ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন