সর্বশেষ

সারাদেশ

শেরপুরে কিশোর গ্যাং হামলায় চিকিৎসাধীন কলেজ ছাত্রের মৃত্যু

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেরপুরে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আল মুহতাসিম সায়িব (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

তিনি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং পৌর শহরের দমদমা কালিগঞ্জ মহল্লার বাসিন্দা মালেক মিয়ার একমাত্র সন্তান।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে তাতালপুর বিএম কলেজ রোড এলাকায় পূর্ব শত্রুতার জেরে একদল কিশোর গ্যাং সদস্য সায়িবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৮ জুন তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের বাবা মালেক মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার একমাত্র ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, স্বজন ও স্থানীয়রা জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ঘটনার পরপরই ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছিল। নিহতের মৃত্যুর পর মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। তিনি আরও জানান, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই ঘটনা আবারও কিশোর গ্যাংয়ের সহিংসতা ও সামাজিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন