সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় বিএডিসি পাটবীজের গুণগত মান নিয়ে অভিযোগ, তদন্তের নির্দেশ

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সরবরাহ করা পাটবীজের গুণগত মান নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছে।

কৃষকদের দাবি, সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় বিতরণ করা বীজে কাঙ্ক্ষিত অঙ্কুরোদগম না হওয়ায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং অনেক জমি অনাবাদি থেকে গেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বিএডিসির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান জানিয়েছেন, পাটবীজের গুণগত মান নিয়ে অভিযোগ তদন্তে একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে বিষয়টি যাচাই করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএডিসি পাটবীজ বিভাগ সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ১৮০ মেট্রিক টন পাটবীজ সংগ্রহের জন্য ১ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে কুষ্টিয়া জোন দাবি করছে, তারা ২৮৩ মেট্রিক টন বীজ সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করেছে।

এদিকে ফরিদপুর পাটবীজ বিভাগ প্রায় ২৪.৫ মেট্রিক টন বীজ অঙ্কুরোদগম মান খারাপ হওয়ায় বাতিল করে ফেরত পাঠিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকারি প্রণোদনার বীজ বপনের পরও চারা গজায়নি। ফলে জমি প্রস্তুত করেও তারা চাষাবাদ করতে পারেননি, এতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

একজন কৃষক বলেন, “এক বিঘা জমি প্রস্তুত করতে প্রায় ১২ হাজার টাকা খরচ হয়েছে, কিন্তু বীজ গজায়নি।”

অন্যদিকে স্থানীয় এক বীজ ব্যবসায়ী অভিযোগ করেন, নকল ট্যাগ ব্যবহার করে নিম্নমানের বীজ বাজারজাত করার একটি চক্র সক্রিয় রয়েছে।

বিএডিসির কুষ্টিয়া পাটবীজ বিভাগের উপপরিচালক অভিযোগ অস্বীকার করে জানান, সব বীজই যথাযথ মান পরীক্ষা শেষে সরবরাহ করা হয়েছে। কোনো সমস্যা হলে বীজ ফেরত নেওয়ার সুযোগ রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মাঠপর্যায়ে কৃষকদের তালিকা প্রস্তুত করা হলেও বীজ উৎপাদন ও বিতরণ মূলত বিএডিসির দায়িত্ব।

জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির কর্মকর্তারা জানিয়েছেন, অনিয়ম রোধে চলতি বছর একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন