তদন্ত
উপদেষ্টাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, তদন্ত হবে কি সবার?
ইউনূস সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতি, নিয়োগ-বদলি বাণিজ্য, টেন্ডারে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের নানা অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শুরুর পর অন্য উপদেষ্টাদের বিরুদ্ধেও ওঠা অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জোরালো হয়েছে।
মাউশি খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালকের বিরুদ্ধে এমপিও অনিয়মের অভিযোগ
মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. কামরুজ্জামানের বিরুদ্ধে অবৈধভাবে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) অনুমোদন, নিয়োগ–সংক্রান্ত অনিয়ম এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের তদন্তে খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের অধ্যক্ষকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কুষ্টিয়ায় বিএডিসি পাটবীজের গুণগত মান নিয়ে অভিযোগ, তদন্তের নির্দেশ
কুষ্টিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সরবরাহ করা পাটবীজের গুণগত মান নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছে।
কিশোরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. জুবায়েদ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
কলাপাড়ায় জেলেদের কাছ থেকে ‘চাল-ট্যাক্স’ চাঁদার অভিযোগ, তদন্তে উপজেলা প্রশাসন
পটুয়াখালীর কলাপাড়ার চাকামাইয়া ইউনিয়নের জেলেদের কাছ থেকে ট্যাক্সের নামে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর ফকিরের নির্দেশে গ্রাম পুলিশের সদস্যরা প্রত্যেক জেলেকে ৩০০ থেকে ৫০০ টাকা করে দিতে বলছেন, যদিও সরকারি নিয়ম অনুযায়ী ট্যাক্স সর্বোচ্চ ১২০ টাকা।
পশ্চিম জাফলংয়ে ট্যাক্স ইজারা নিলাম ঘিরে উত্তেজনা, অনিয়মের অভিযোগে তদন্তের দাবি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ট্যাক্স ইজারা নিলামকে কেন্দ্র করে অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত ওই নিলাম ঘিরে উত্তেজনা, হট্টগোল এবং ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।