সর্বশেষ

জাতীয়

দেশের হাম পরিস্থিতি : ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৯২ জন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৮ জুন, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে হাম পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৮ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৭ জন এবং নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৩ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৭৯ জন।

এ সময়ে সন্দেহজনক হামে মোট ৫৩৬ জন শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ২৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ২৭৮ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এমন পরিস্থিতিতে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন