সর্বশেষ

সারাদেশ

নড়াইলে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

রবিবার, ৭ জুন, ২০২৬ ৫:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে পৃথক দুটি স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন শালনগর ইউনিয়নের শালনগর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে টিটুল খান (৪৫) এবং নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে বাবুল বিশ্বাস (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে টিটুল খান বাড়ির পাশের মধুমতি নদীর চরে গরুকে পানি খাওয়াতে যান। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। মাঠে অবস্থানকালে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে বৃষ্টি থামার পর স্থানীয়রা মাঠে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন এবং স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান। টিটুল খান পেশায় একজন কৃষক ছিলেন এবং পাশাপাশি গবাদিপশু পালন করতেন। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

অন্যদিকে, একই উপজেলার মতিনগর গ্রামের কৃষক বাবুল বিশ্বাস বজ্রপাতের সময় ইছামতি বিলে কৃষিকাজ করছিলেন। এ সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন