সর্বশেষ

জাতীয়

দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৭ জুন, ২০২৬ ১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬১৩ জনে দাঁড়িয়েছে।

শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হাম বা হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৫২২ জন। ফলে নিশ্চিত ও সন্দেহভাজন হাম মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬১৩ জনে।

এদিকে, ১৫ মার্চের পর থেকে দেশে নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬২০ জন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৭৭ হাজার ৭৯১ জনে পৌঁছেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৬৩ হাজার ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ হাজার ৯৬৪ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন