সর্বশেষ

সারাদেশ

পুশইন ঠেকাতে সিলেট সীমান্তে বিজিবির টহল জোরদার

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

রবিবার, ৭ জুন, ২০২৬ ১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের সীমান্ত এলাকায় ভারতের সম্ভাব্য পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে টহল, গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তবর্তী জনপদের বাসিন্দাদের সতর্ক করতে মাইকিংও পরিচালনা করা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উৎমাছড়া সীমান্ত এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

এদিকে সম্ভাব্য পুশইন এবং অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি টহল বৃদ্ধি করেছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে গোয়াইনঘাট সীমান্ত এলাকায় ৪৮ বিজিবির উদ্যোগে জনসচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালিত হয়।

মাইকিংয়ে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশে বলা হয়, কেউ যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন এবং পুশইনের বিষয়ে কোনো তথ্য পেলে দ্রুত বিজিবিকে অবহিত করেন। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ ও বিজিবির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ বিষয়ে ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে সম্ভাব্য পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, টহল জোরদার এবং সীমান্তবাসীর সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক চোরাচালান এবং পণ্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
 

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন