সর্বশেষ

সারাদেশ

বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শনিবার, ৬ জুন, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি জনসচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বরিশাল সিটি কর্পোরেশন চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়। এটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ড. লোকমান হাকিম, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, বরিশাল জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন এবং সিভিল সার্জন ডা. মঞ্জুর ই-ইলাহীসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন