সর্বশেষ

সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে নড়াইলে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

শনিবার, ৬ জুন, ২০২৬ ৭:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বিস্তার রোধে র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১০টায় নড়াইল জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে নড়াইল জেলা হাসপাতাল চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক ও অতিথিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গাফফার, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবীর, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার, সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজল কুমার বকসী, শিশুবিশেষজ্ঞ চিকিৎসক ডা. আলিমুজ্জামান সেতুসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও চিকিৎসক।

সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। এজন্য বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, পুরোনো টায়ার, ডাবের খোসা, ড্রাম কিংবা অন্যান্য পরিত্যক্ত পাত্রে পাঁচ দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। অব্যবহৃত পাত্র উল্টে রাখা এবং জমে থাকা পানির পাত্র ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও প্রয়োজন। সবাইকে এডিস মশার কামড় থেকে সুরক্ষিত থাকার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এদিকে একই ধরনের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি নড়াইলের লোহাগড়া ও কালিয়া উপজেলাতেও পালন করা হয়েছে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন