সর্বশেষ

সারাদেশ

৭০ বছরের পুরোনো গাছ কাটার প্রতিবাদে ভালুকায় মানববন্ধন

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শনিবার, ৬ জুন, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে থাকা প্রায় ৭০ বছরের পুরোনো একটি কড়ই গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জুমার নামাজের পর মাদরাসা মাঠে গাছটির সামনে সাবেক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী কড়ই গাছটি শুধু মাদরাসার সৌন্দর্য বৃদ্ধি করেনি, বরং স্থানীয় পরিবেশ ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত ছিল। গাছটি কেটে ফেলার ঘটনায় তারা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, পুরোনো গাছ সংরক্ষণ পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা গাছ কাটার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও জনস্বার্থসংশ্লিষ্ট স্থানে থাকা পুরোনো এবং পরিবেশবান্ধব গাছ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

তবে এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষের দাবি, গাছটিতে বজ্রপাতের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছিল। নিরাপত্তার স্বার্থে গাছটি কেটে ফেলা হয়েছে।

মানববন্ধনে মাদরাসার সাবেক শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন