সর্বশেষ

সারাদেশ

মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত

ফজলুল হক, মেহেরপুর
ফজলুল হক, মেহেরপুর

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১০:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ওলিনগর এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
মেহেরপুর-কুষ্টিয়া সড়ক

বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মাহিমের ৪ বছরের কন্যা আফরিন এবং যশোর জেলার ঝিকরগাছা উপজেলার সজিব হোসেনের ছেলে ১০ বছরের শিশু আকবার।

স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইক চালক আরিফুল ইসলাম মেহেরপুর শালিকা এলাকা থেকে যাত্রী নিয়ে বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আফরিন ও আকবারের মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক, ইজিবাইক এবং নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন