সর্বশেষ

সারাদেশ

পাবনায় কিশোরীর মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত তিন কিশোর আটক

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৫:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার ভাড়ারা এলাকায় পদ্মা নদীর তীর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক কিশোরীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে এ ঘটনায় জড়িত তিন কিশোরকে আটক করা হয়েছে।

নিহত রিয়া খাতুন (১৫) পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামের আজিজুল প্রামানিকের মেয়ে। তিনি স্থানীয় মাওলানা কাসিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ জানায়, বুধবার (৩ জুন) সকালে ভাড়ারার বলরামপুর পীরপুর এলাকায় পদ্মা নদীর তীর থেকে হাত-পা বাঁধা এবং পলিথিনের বস্তায় মোড়ানো অবস্থায় ভাসমান একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি রিয়া খাতুনের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় আটক তিনজন হলো পূর্ব রাঘবপুর গ্রামের মৃত কাশেম প্রামানিকের ছেলে মোহাম্মদ নাঈম (১৬), একই এলাকার শফিক শেখের ছেলে মোহাম্মদ ইয়াসিন শেখ (১৬) এবং শিমুল প্রামানিকের ছেলে মোহাম্মদ তুহিন প্রামানিক (১৭)।

বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান জানান, আটক নাঈমের সঙ্গে রিয়া খাতুনের দীর্ঘদিনের পরিচয় ছিল। মঙ্গলবার (২ জুন) রিয়া নাঈমের বাড়িতে গেলে তাদের মধ্যে আর্থিক বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে রিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পরে অপর দুই কিশোরের সহায়তায় মরদেহ একটি ব্যক্তিগত গাড়িতে করে পদ্মা নদীর তীরে নিয়ে ফেলে দেওয়া হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবারই তিনজনকে আটক করা হয়।

ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন