সর্বশেষ

সারাদেশ

নোয়াখালীর জমি নিয়ে সংঘর্ষ: বসতঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, আহত ৬

আবদুর রহিম, নোয়াখালী
আবদুর রহিম, নোয়াখালী

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বর্গাচাষীর বসতঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
বর্গাচাষীর বসতঘরে হামলা

এ ঘটনায় গর্ভবতী নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় সাবেক এক ইউপি সদস্যসহ কয়েকজন রাজনৈতিক কর্মী-সমর্থক হামলার ঘটনায় জড়িত। তবে অভিযুক্ত পক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।

ভুক্তভোগী মিতুল এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হাসপাতালে ভর্তি আহতরা হলেন বর্গাচাষী জাহাঙ্গীর আলম (৫০), তার গর্ভবতী মেয়ে শারমিন আক্তার (২৫), মেয়ের জামাই মো. রুবেল (৩০) এবং জমির মালিক তৈইমুর রহমান ওরফে মুকুল (৪০)। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বর্গাচাষী জাহাঙ্গীর আলমের স্ত্রী রোকেয়া বেগম অভিযোগ করেন, রোববার বিকেলে ৩০ থেকে ৪০ জনের একটি দল লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তিনটি বসতঘরে ভাঙচুর চালিয়ে বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে তিনি দাবি করেন।

হামলায় আহতদের অবস্থা

তার আরও অভিযোগ, একটি ঘরে আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয় এবং আরেকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় ঘরের ভেতরে থাকা দুই বছরের এক শিশুকে তোষকসহ পাশের ডোবায় ফেলে দেওয়া হয় বলেও তিনি দাবি করেন। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন।

জমির মালিক নাইমুর রহমান ওরফে মিতুল জানান, সংশ্লিষ্ট জমির বৈধ মালিকানা ও দখল তাদের রয়েছে। রোববার বিকেলে জমিতে উন্নয়নমূলক কাজ চলাকালে একদল লোক হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।

তার দাবি, হামলাকারীরা তিনটি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি একটি ঘর সম্পূর্ণ এবং আরেকটি ঘর আংশিক পুড়িয়ে দেয়। এছাড়া গরুর খামার থেকে তিনটি গরু, ২০ বস্তা সয়াবিন এবং অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটরেও আগুন দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

অন্যদিকে অভিযুক্ত ছায়েদুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, সংশ্লিষ্ট জমিতে অভিযোগকারীদের কোনো মালিকানা নেই। জমি নিয়ে বিরোধের জেরে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে তিনি দাবি করেন।

সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রী রাম চন্দ্র ভট্টাচার্য জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন