সর্বশেষ

সারাদেশ

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ১ জুন, ২০২৬ ১১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ ও আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে।

সোমবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সর্বশেষ মারা যাওয়া শিশুটির বয়স ছিল ১৭ মাস। তার বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায়। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

এদিকে, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ৭৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম রোগ শনাক্ত হয়নি।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মোট ৬১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে ৪ জনের মৃত্যু হয়েছে। বাকি মৃত্যুগুলো হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ঘটেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় এনে হাম প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন