সর্বশেষ

সারাদেশ

কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি দুই ম্যাচেই জয় আর্জেন্টিনার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ১ জুন, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আয়োজন করা হয় আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতীকী দুটি প্রীতি ফুটবল ম্যাচ। দুটি ম্যাচেই জয় পায় আর্জেন্টিনা দল।

রোববার (৩১ মে) বিকেলে রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশন এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে উপজেলার পারুলিয়া দক্ষিণপাড়া এলাকার রাতইল স্কুল মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। খেলা দেখতে দুপুর থেকেই মাঠে ভিড় করেন হাজারো ফুটবলপ্রেমী। সমর্থকেরা নিজ নিজ প্রিয় দলের জার্সি ও পতাকা নিয়ে উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।

আয়োজকরা জানান, আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। সেই উপলক্ষে ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ ও সম্প্রীতি ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

ম্যাচ দুটিতে দেশের পরিচিত কয়েকজন ফুটবলারের পাশাপাশি বিদেশি খেলোয়াড়রাও অংশ নেন। ফলে গ্রামীণ পরিবেশের মাঠেও আন্তর্জাতিক আবহ তৈরি হয়। প্রথম ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে ব্রাজিলকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচেও আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার পর ৪-২ গোলের ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

খেলা দেখতে আসা দর্শকদের মতে, এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা আরও বৃদ্ধি করবে। পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত লেখক সাবরিনা বিনতে আহমেদ বলেন, খেলাধুলা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং দেশের ফুটবল উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয়দের মতে, বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন গ্রামাঞ্চলেও ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন