সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

সোমবার, ১ জুন, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
বিস্ফোরিত ককটেল

রোববার (৩১ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পিয়ারপুর এলাকার মো. ফুরকান কসাই (৫৫), মো. এছেম (৫০) এবং মো. ফিরোজ (৪৮)। তাদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হক ও সাবেক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনতাজের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের একটি অংশ দাবি করেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় বিএনপি কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী অবস্থান করছিলেন। এ সময় একদল ব্যক্তি কার্যালয় লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন আহত হন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সাবেক চেয়ারম্যান জহুরুল হক। তিনি বলেন, ঘটনাটির সঙ্গে তার বা তার সমর্থকদের কোনো সম্পৃক্ততা নেই। বরং তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এ ধরনের অভিযোগ আনা হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বিরুদ্ধে অভিযোগকারী মুনতাজের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

২০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন