সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় বিএনপি নেতার বক্তব্য ঘিরে বিতর্ক

সাবেক এমপি শহিদুল ইসলামের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

সোমবার, ১ জুন, ২০২৬ ৪:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানের দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক শহিদুল ইসলাম।

রোববার (৩১ মে) নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি টিপু সুলতানের করা অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেন।

শহিদুল ইসলাম বলেন, সম্প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে খন্দকার টিপু সুলতান দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুল গফুরের পক্ষে কাজ করতে তিনি দেড় কোটি টাকা গ্রহণ করেছেন। এ অভিযোগের কোনো ভিত্তি নেই বলে তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।

তিনি আরও অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে টিপু সুলতান কামারুল আরেফিনের সঙ্গে ব্যবসায়িকভাবে জড়িত ছিলেন। এছাড়া মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত মামুনুর রসূল বাবু খাঁ হত্যা মামলার পেছনে তার সম্পৃক্ততা ছিল বলেও দাবি করেন শহিদুল ইসলাম।

এছাড়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করার ঘটনায় টিপু সুলতানের বিরুদ্ধে মামলা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

এদিকে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আব্দুল গফুর তার ফেসবুক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে টিপু সুলতানের বক্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি দাবি করেন, তার ভাইয়ের বিরুদ্ধে আনা দেড় কোটি টাকা লেনদেনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

পোস্টে তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও ব্যক্তিগত অতীত আড়াল করতে টিপু সুলতান এসব অপপ্রচার চালাচ্ছেন। জনসাধারণ এসব মিথ্যা প্রচারণা প্রত্যাখ্যান করেছে বলেও তিনি মন্তব্য করেন।

এ ঘটনার পর মিরপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেদের অবস্থানে অনড় রয়েছে।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন