সর্বশেষ

সারাদেশ

পাবনা এডওয়ার্ড কলেজ অর্থনীতি বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

সোমবার, ১ জুন, ২০২৬ ৩:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে অর্থনীতি বিভাগ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। রঙিন ফেস্টুন ও বাদ্যযন্ত্রসহ র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে মিলনায়তনে পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণ পর্বে অংশ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতি ভাগাভাগি করেন।

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াল। স্বাগত বক্তব্য দেন পুনর্মিলনী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কে এম মতিউর রহমান হেলাল।

বক্তারা পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি আলোকিত সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড দল ‘শিরোনামহীন’ সঙ্গীত পরিবেশন করে। এতে অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন