সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

শনিবার, ৩০ মে, ২০২৬ ৬:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. জুবায়েদ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ মে) রাতের দিকে উপজেলার কোদালিয়া-হোসেনপুর সড়কের শৈলজানি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুবায়েদ উপজেলার চরপলাশ গ্রামের মো. আলতাব উদ্দীনের ছেলে। তিনি পেশায় পোল্ট্রি খামারি ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে জুবায়েদ কোদালিয়া বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে শৈলজানি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

৮৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন