সর্বশেষ

সারাদেশ

হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নৌভ্রমণে দুর্ঘটনা, নদীতে পড়ে যুবক নিখোঁজ

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ৩০ মে, ২০২৬ ৫:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীতে নৌভ্রমণের সময় নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেল চারটার দিকে ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তির নাম রিফাত হাসান রক্তিম (৩৭)। তিনি পাবনা শহরের দিলালপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও নৌপুলিশ জানায়, শুক্রবার বিকেলে পাবনা থেকে কয়েকজন বন্ধু মিলে ঈশ্বরদীর পাকশী এলাকায় ঘুরতে যান। পরে তারা হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে একটি নৌকা ভাড়া করে পদ্মা নদীতে ভ্রমণে বের হন। নৌভ্রমণের সময় হঠাৎ করে নদীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে প্রচণ্ড ঢেউয়ের কারণে রিফাত হাসান নৌকা থেকে নদীতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যেই নিখোঁজ হন।

ঈশ্বরদী নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন জানান, ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন