সর্বশেষ

সারাদেশ

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় মাসুদ পারভেজ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় 
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় 

শনিবার, ৩০ মে, ২০২৬ ৫:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের মীরগড় ময়নউদ্দীন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা মো: মাসুদ পারভেজ বলেছেন, জীবনে সফল হতে হলে পড়ালেখা ও বই পড়ার বিকল্প নেই। তিনি বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই লক্ষ্য স্থির করে কঠোর পরিশ্রম করতে হবে। লক্ষ্য ঠিক থাকলে সফলতা একসময় নিশ্চিতভাবেই ধরা দেয়।

শনিবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে “আগামীর মীরগড়” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ আরও বলেন, বর্তমান শিক্ষার্থীরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। তাই শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ধরনের বই পড়ার মাধ্যমে জ্ঞান ও চিন্তাশক্তি বাড়াতে হবে। পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো: আশরাফ সিদ্দিকী বাদল, দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদুর রহমান দোলন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নূর আজম এবং সহকারী শিক্ষক ও অভিভাবক আতাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, দেশ ও সমাজ উন্নয়নে শিক্ষার ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত মীরগড় এলাকার মোট ৫০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন