হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৬৫
শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৬:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৫ জনে।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৮৮ জন। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণ হারিয়েছে আরও ৪৭৭ জন।
এদিকে, একই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৮৫ জনে। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৯০৫ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ১৮২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫০ হাজার ৯২৬ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
১৫৮ বার পড়া হয়েছে