সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে পিকআপ–প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে আহত ২৬, তীর্থযাত্রীসহ হাসপাতালে ভর্তি ২৩

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৫:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তীর্থযাত্রীসহ অন্তত ২৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের সদর উপজেলার উলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একটি পিকআপে করে মাদারীপুরের কদমবাড়ী এলাকার গনেশ পাগলের মেলা থেকে খুলনা জেলার ডুমুরিয়ার উদ্দেশে যাচ্ছিলেন ২৪ জন তীর্থযাত্রী। পথিমধ্যে উলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় পিকআপ ও প্রাইভেটকারের যাত্রীসহ মোট ২৬ জন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে ২৩ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন